শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে নিহত অন্তত ৭০জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:19 pm

রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে নিহত অন্তত ৭০জন

রাজধানী চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ আগুন লাগে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাচ্ছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুড়ে যাওয়া লাশগুলো এখনও শনাক্ত করা যায়নি।

গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে ১টার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয়রা জানান, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

চকবাজার থানার সামনে গাড়ি রেখে সেখান থেকেই পাইপের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। এ ছাড়া আশপাশের ভবনের পানির ট্যাংক থেকেও ফায়ার সার্ভিস পানি সংগ্রহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, সকাল ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। থেমে থেমে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ সাংবাদিকদের বলেন, উদ্ধার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর নিহতের সঠিক সংখ্যা জানা যাবে।

Facebook Comments Box

Posted ১০:২৪ এএম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |