শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের প্রয়োজন নেই বর্তমান চেয়ারম্যানদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:45 pm

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের প্রয়োজন নেই বর্তমান চেয়ারম্যানদের

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। জেলা পরিষদের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তবে তাদের পদত্যাগ করতে হবে।
আজ সকালে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান।
হেলালুদ্দীন আহমদ আরও জানান, আইনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বতর্মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করছেন, ইসি সিদ্ধান্ত নিয়েছেন ফের ভোট করতে তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য, কিংবা জেলা পরিষদের সদস্যরা যদি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে চান, তবে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের ভোট করার বিষয়ে ইসি সচিব বলেন, সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা (তারা যদি সরকারি নাও হন) নির্বাচন করতে চাইলে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী।।

Facebook Comments Box

Posted ২:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |