শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

সৈয়দ আশরাফের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বোন লিপি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:53 pm

সৈয়দ আশরাফের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বোন লিপি

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের পুনঃনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

রোববার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ডা. লিপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে।

এদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে আওয়ামী লীগের শরিক দল গণতন্ত্রী পার্টির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন এবং শনিবার জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি এ আসনে পুনঃনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়।

এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। ৩ জানুয়ারি নতুন সংসদের শপথ অনুষ্ঠানের দিন রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যন্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে এ আসনে পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ করার কথা ছিল।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |