শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

মোকতাদির বিমান ও তাজ ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:28 pm

মোকতাদির বিমান ও তাজ ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  করা হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনের সাংসদ এবি তাজুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সংসদীয় কমিটি গুলো গঠিত হয়েছে।

রোববার সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ ধারা মতে কমিটি গঠনের প্রস্তাব করলে তা ধ্বণী ভোটে পাস হয়ে যায়। সংসদের কার্যউপদেষ্টা কমিটিসহ এ পর্যন্ত মোট ৩৪টি কমিটি গঠন করা হলো।

র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি করে করা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— মন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক আসলাম, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়।

বি এম তাজুল ইসলামকে সভাপতি করে করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, সোলায়মান জোয়ার্দার ছেলুন, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন চৌধুরী।

Facebook Comments Box

Posted ১০:২৮ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |