শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বন্ধ করা হলো প্রধানমন্ত্রীর নামে ৭৫২টি ভুয়া ফেসবুক আইডি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 4:15 pm

বন্ধ করা হলো প্রধানমন্ত্রীর নামে ৭৫২টি ভুয়া ফেসবুক আইডি

সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

বৃহস্পতিবার রাতে এনটিএমসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান  এ তথ্য জানান।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টে সক্রিয় রয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার নামে ভুয়া আইডি ও পেজ খুলে ক্রমাগত অপপ্রচার চালিয়ে আসছিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া আইডি/পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রপাগান্ডা ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা করা হচ্ছিল৷ এনটিএমসি অনুমোদনবিহীন এসব ভুয়া পেজ ও আইডি বন্ধে উদ্যোগ গ্রহণ করে। এ ক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি আইডিসহ সর্বমোট ১৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে।

বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল আহসান আরো জানান, এছাড়াও এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রোপাগান্ডামূলক পোস্ট বন্ধ করা হয়েছে।

সূত্র: পরিবর্তন ডটকম

Facebook Comments Box

Posted ৪:১৫ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |