শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

অসৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:23 pm

অসৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’

পুলিশের রয়েছে অনেক সাফল্যগাথা গৌরবময় ইতিহাস। তবে মুষ্টিমেয় কিছুসংখ্যক পুলিশ সদস্যের অপেশাদার আচারণ ও কর্মকাণ্ডের জন্য ম্লান হতে বসেছে সব সাফল্য। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি’স কমপ্লেইন সেল খোলা হয়েছে।

আইজিপি’স কমপ্লেইন সেলে সাধারণ মানুষ অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে।

জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ইমেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজির (ডিএন্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।

সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |