শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

পুনঃনিরীক্ষণে ৯৫৪ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:19 pm

পুনঃনিরীক্ষণে ৯৫৪ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫

জেএসসি ও জেডিসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলে নতুন করে ৯৫৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফেল করা ৫২৪ শিক্ষার্থীর মুখে ফুটেছে হাসি। গত বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়।

এবার আট সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত নভেম্বরে ওই দুই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর প্রকাশিত হয় ফল।

পুনঃনিরীক্ষার ফলে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ৫৪৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৮৫০ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৮৭ শিক্ষার্থী পাস করেছেন।

যশোর শিক্ষা বোর্ডে নতুন করে ৫৭ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৫৫ পরীক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে ১০৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ২৯৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ২৩ পরীক্ষার্থী পাস করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৭ পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। পাস করেছেন ফেল করা ৫৯ পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ৩৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৮৯ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৩ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন এবং বিভিন্ন গ্রেডে ৮৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে ৭৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৩৮৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ৫২ পরীক্ষার্থী পাস করেছেন।

সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে ৩১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ১৪০ পরীক্ষার্থীর। ফেল করা ৩৭ পরীক্ষার্থী পাস করেছেন।

জেডিসি পরীক্ষায় নতুন করে ২৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৯৮ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পরিবর্তন হয়েছে ৫৮ শিক্ষার্থীর। সূত্র: জাগো নিউজ

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |