শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

৩দিন মেয়াদে প্যাকেজ দিতে হবে মোবাইল কোম্পানীর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:10 pm

৩দিন মেয়াদে প্যাকেজ দিতে হবে মোবাইল কোম্পানীর

মোবাইল ফোনে ভয়েস ও ইন্টারনেটের ক্ষেত্রে যেকোনও প্যাকেজ বা অফারের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। ৩০ দিন পর নিয়মটি পর্যালোচনা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

প্রসঙ্গত, দেশে মোবাইল ফোন অপারেটরগুলোর এখন দুই দিন, এক দিনেরও প্যাকেজ রয়েছে। ভয়েস বা ডাটা শেষ না হলেও কেবল মেয়াদ না থাকায় তা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিটিআরসি এই উদ্যোগ নিয়ে থাকতে পারে। জানা গেছে, এই মেয়াদ আরও বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স (ডাটা) ফুরিয়ে গেলে তিনি পে-পার-ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ পাঁচ টাকার ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। পাঁচ টাকার ইন্টারনেট খরচ হয়ে গেলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডল ও অফারে অপট ইন/সাবস্ক্রাইব করতে হবে। সূত্র: বাংলাট্রিবিউন

Facebook Comments Box

Posted ৭:১০ পিএম | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |