শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

শিক্ষকের পেটে দুই হাজার ইয়াবা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:24 pm

শিক্ষকের পেটে দুই হাজার ইয়াবা

পেটের মধ্যে করে ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় চট্টগ্রামের পুলিশ এক খণ্ডকালিন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে।

শনিবার বিকেলে নগরীর মইজ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিএসপির কর্ণফুলি থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার শিক্ষক হলেন— মো. এনায়েত উল্লাহ (৪০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরীপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে।

চট্টগ্রাম নগরীর তুলাতলি এলাকায় একটি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মাদ্রাসায় খণ্ডকালিন শিক্ষকতা করেন তিনি।

কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদ বলেন, কক্সবাজার থেকে পেটের মধ্যে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন এনায়েত উল্লাহ। মইজ্যারটেক এলাকায় একটি বাস থেকে নেমে আরেকটি বাসে ওঠার সময় পুলিশের সন্দেহ হয়। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পেটে ইয়াবা আছে। পরে বিশেষ কায়দায় পেটের ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা বের করা হয়।

এদিকে, এদিন সোনিয়া আকতার (২৪) নামের এক তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে আরো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোনিয়া এনায়েত উল্লাহর পাশাপাশি একই গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসেন।

সোনিয়া চট্টগ্রাম মহানগরে ডবলমুরিং থানাধীন মিস্ত্রী পাড়ার মো. সুমনের স্ত্রী।

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |