শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

ব্রাহ্মণবাড়িয়া থেকে দম্পতি রহস্যজনক নিখোঁজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:38 pm

ব্রাহ্মণবাড়িয়া থেকে দম্পতি রহস্যজনক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা থেকে বের হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন জুয়েলারী ব্যবসায়ী লিটন দেবনাথ (৩৬) ও তার স্ত্রী লাভলী দেবনাথ (১৮)। লিটন দেবনাথ পূর্ব পাইকপাড়া গগন সাহার বাড়ি এলাকার ভাড়াটিয়া খগেন্দ্র দেবনাথের ছেলে। তিনি সিলেটের বিশ্বনাথ এলাকায় জুয়েলারী ব্যবসা করেন । গত ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন এই দম্পতি।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ লিটনের ছোট ভাই রিপন দেবনাথ।
নিখোঁজ লিটনের ছোট ভাই রিপন দেবনাথ জিডির বরাতে বলেন, আমার বড় ভাই লিটন দেবনাথ সিলেটে ব্যবসার সুবাধে সেখানে থাকেন। তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া থাকেন। মাঝে মাঝে তিনি অসুস্থ বাবাকে দেখতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। গত ৩১ ডিসেম্বর (সোমবার) সকালে ব্রাহ্মনবাড়িয়া থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আমার বড় ভাই লিটন ও তার স্ত্রী লাভলী দেবনাথ কে নিয়ে বাড়িতে থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় তারা তাদের গন্তব্যে পৌছেনি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।ডায়েরী নং ১০৭ তারিখ ২.০১.২০১৯।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, নিখোঁজ দম্পতির সন্ধান জানতে মোবাইল ট্রেকিং সহ প্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে। তদন্তের পর তাদের উদ্ধার সহ বিস্তারিত বেড়িয়ে আসবে বলে তিনি আশা করেন।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |