শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বছরের প্রথম দিনেই বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:48 pm

বছরের প্রথম দিনেই বাড়লো স্বর্ণের দাম

নতুন বছরের প্রথম দিনেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা এলো। প্রতিভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা বাড়ল বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা রূপার দাম উঠা নামা করে। এজন্য বুধবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেট স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রূপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। আর প্রতিভরি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতিভরি ২১ ক্যারেট রূপা (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা।

সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে আজ মঙ্গলবার (১ জানুয়ারি) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকায়।

এর আগে ২২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর কারার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার ৬ ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীরা।

ক্রেতাদের অনুরোধের প্রেক্ষিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের কথা নিবেচনায় এনে তা দাম বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |