শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ইরানের ক্ষেপণাস্ত্রবাহী স্পিডবোট ফাঁকি দিবে রাডার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:07 pm

ইরানের ক্ষেপণাস্ত্রবাহী স্পিডবোট ফাঁকি দিবে রাডার

পারস্য উপসাগরে স্পিডবোটে এমন প্রযুক্তি যোগ করতে চায় ইরান যা রাডারের চোখ ফাঁকি দিতে পারবে। স্টেলথ টেকনোলজির পাশাপাশে এতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকও যুক্ত করতে চায় দেশটি।

এমন এক সময় ইরান নিজেদের প্রযুক্তি বাড়ানোর খবর দিয়েছে, যখন তেলবাহী জাহাজের ওই গুরুত্বপূর্ণ রুটে ওয়াশিংটনের সঙ্গে তাদের উত্তেজনা বাড়ছে।

এ অঞ্চলে মার্কিন রণতরীর দীর্ঘ অনুপস্থিতির পর গত সপ্তাহে ইউএসএস জন সি. স্টেনিস পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স্পিডবোট যাতে ছায়ার মতো নজর রেখেছে।

এ উপসাগরে মার্কিন সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর নৌযানের মধ্যে প্রায়ই মুখোমুখি হওয়ার ঘটনা ঘটত। তবে সাম্প্রতিক কয়েক মাসে এমন ঘটনার সংখ্যা খুবই কমে গেছে।

বিপ্লবী গার্ড বাহিনীর নৌ প্রধান আলী রেজা তাংসিরি বলেন, আমরা বিপ্লবী গার্ডের ক্ষিপ্রতা বাড়াতে চাই। এ জন্য অভিযানকে আরও সহজতর করতে এতে স্টেলথ প্রযুক্তি যোগ করতে যাচ্ছি।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত এ স্পিডবোট ঘণ্টায় ৮০ নটিকাল মাইল গতিতে চলতে পারবে।

তবে ইতিমধ্যে তারা এমন প্রযুক্তি তৈরি করতে পেরেছেন, নাকি এ নিয়ে গবেষণা চলছে তা নিশ্চিত করেননি তিনি।

যুদ্ধবিমান ও নৌযানের জন্য নিজস্ব স্টেলথ প্রযুক্তির বিকাশের কথা জানিয়েছে ইরান।

মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, শান্তি ও স্থিতির নীতির পাশাপাশি ইরানের আঞ্চলিক শত্রুদের এ বিষয়টিও জানা উচিত যে ইরানের একটি শক্তিশালী সামরিক বাহিনী আছে। তারা ইরান ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রস্তুত।সূত্র: যুগান্তর

Facebook Comments Box

Posted ৩:০৭ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |