শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বৃহস্পতিবার নব-নির্বাচিত এমপিদের শপথ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:37 pm

বৃহস্পতিবার নব-নির্বাচিত এমপিদের শপথ

আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (০১ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) কার্যালয়ে ‘বিএসআরএফ-সংলাপ’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন বছরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে সংলাপে আসেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। তার আগেই নির্বাচন কমিশনের গেজেট হবে।
জাসদ সভাপতি ইনুও কুষ্টিয়ার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএসআরএফ সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, নব নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বুধবার (০২ জানুয়ারি) গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়মানুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে এমপিদের শপথ পড়াতে হয়। সূত্র: বাংলানিউজ

Facebook Comments Box

Posted ২:৫০ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |