https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প

যেভাবে মোবাইলে জানা যাবে জেএসসি-পিইসির ফল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:20 pm

যেভাবে মোবাইলে জানা যাবে জেএসসি-পিইসির ফল

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফল তুলে ধরবেন। মোবাইলের মাধ্যমে জানা যাবে ফলাফল।

প্রাথমিক শিক্ষা সমাপনী

যে কোনও মোবাইল ফোন থেকে প্রাথমিক সমাপনীর ফল জানতে হলে- মেসেজ ওপশানে গিয়ে DPE স্পেস থানা/উপজেলা কোড নম্বর স্পেস রোল নম্বর স্পেস ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ইবতেদায়ির ফল পেতে মোবাইল ফোনের মেসেজ ওপশানে গিয়ে EBT স্পেস থানা/উপজেলা কোড নম্বর স্পেস রোল নম্বর স্পেস ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://www.dpe.gov.bd), সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকেও ফল জানা যাবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে।

জেএসসি ও জেডিসি

যে কোনও মোবাইলের মেসেজ ওপশানে গিয়ে JSC/JDC লিখে স্পেস নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে জেএসসি-জেডিসির ফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে সেখান থেকেও ফলের কপি সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

Posted ১২:১৩ পিএম | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

dainiksarod |