শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 3:09 pm

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা করা হয়েছে।

এ বছর জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।

জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ কমেছে।

আজ সোমবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন।

এদিকে, দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অন্যদিকে, দুপুর ১টায় নিজের মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত ফল প্রকাশ করবেন গণশিক্ষামন্ত্রী ফিজার।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হবে। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে।

এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯টি।

প্রসঙ্গত, গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষের দিন থেকে হিসাব করলে এবার এক মাসেরও কম সময়ে পিইসি পরীক্ষার ফল প্রকাশ হলো।

অন্যদিকে, গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। তবে বিগত বছরগুলোতে ডিসেম্বরের শেষ দিকে ফল প্রকাশ করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় আগেই ফল ঘোষণা করা হলো।

Facebook Comments Box

Posted ১২:০০ পিএম | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |