https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

৪ ঘন্টা পর চট্রগ্রামের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:53 pm

৪ ঘন্টা পর চট্রগ্রামের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

৪ ঘন্টা পর চট্রগ্রামের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেলওয়ে সেতুর স্লিপার মেরামতের কারণে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল ৫ টায় ট্রেন চলা শুরু হয়। এর আগে রেলপথের কসবার ইমাম বাড়ি এলাকায় একটি রেল সেতুর স্লিপার ফেটে যাওয়ায় মেরামত করতে বুধবার দুপুর ১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশনের উপ- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) দেলোয়ার হোসেন । তিনি জানান, সেতু মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ৪ ঘন্টা বন্ধ থাকার ফলে আখাউড়ায় চট্রগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস, নাসিরাবাদ এক্সপ্রেস, চট্রলা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও কসবা স্টেশনে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন আটকে যায়।

Facebook Comments Box

Posted ৬:৫৭ পিএম | বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮

dainiksarod |