আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 8:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে আব্দুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শরিফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুল্লাহর সাথে তার চাচাত ভাই হারুন মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে আব্দুল্লাহ বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হারুন মিয়া বাধা দেয়। এতে দুজনের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির এক পর্যায়ে হারুন আব্দুল্লাহকে মাটিতে ফেলে হাতের লাঠি দিয়ে তার তলপেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে হারুন পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেজবাহ উদ্দিন।
Posted ৭:৪৭ পিএম | শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya