https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মারা গেছেন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:21 pm

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ (সিনিয়র বুশ) আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। হিউস্টনে তিনি মৃত্যুবরণ করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে খ্যাতি পাওয়া জঙ্গিবিমানের পাইলট ও মার্কিন সিনেটরের ছেলে ছিলেন এইচডব্লিউ বুশ। ১৯৮০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে না পারলেও দুই মেয়াদে তিনি রোনাল্ড রিগ্যানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি ডেমোক্র্যাট প্রার্থী মাইকেল ডুকাকিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটনের কাছে পরাজিত হন এইচডব্লিউ বুশ। পারকিনসন রোগের আক্রান্ত হওয়ার পর তিনি নিভৃত জীবনযাপন করছিলেন।

১৭ এপ্রিল ৯২ বছরে বুশের স্ত্রী বারবারা বুশের মৃত্যু হয়। স্ত্রীর শেষকৃত্যের আগে তাকে হুইল চেয়ারে দেখা গিয়েছিল।

১৮৩৬ সালের পর মার্কিন ইতিহাসে দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট হিসেবে বুশই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট যার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আরেক ছেলে জেব বুশ ফ্লোরিডার সাবেক গভর্নর এবং ২০১৬ সালে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী ছিলেন।

রুশ-মার্কিন শীতল যুদ্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন বুশ সিনিয়র। তার শাসনামলেই প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। ওই যুদ্ধে কুয়েত থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেয় মার্কিন সেনাবাহিনী, তবে তারা ইরাকে অভিযান চালায়নি। তার নির্দেশেই পানামা দখল করে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

Posted ১২:১১ পিএম | শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮

dainiksarod |