শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 1:25 pm

যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার

নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ যুবলীগের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) ১০।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেকেন্ড অফিসার মাহমুদুল হক জানান , সদর থানা পুলিশের তথ্য উপাত্তে ঢাকায় এসআরবি ১০ এর একটি আভিযানিক দল রামপুরা এলাকা থেকে মহসিন খন্দকারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা এবং একটি সিআর মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। রবিবার সকালে সদর থানা পুলিশ রিকুজিশন দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম জানান, গ্রেফতারকৃত মহসিন খন্দকারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন সহ ১০ টি মামলা রয়েছে। তাকে কোর্টে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৯ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |