অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:08 am
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশনের (ইসি)। আজ রোববার থেকে টানা তিনদিন চলবে এ সংলাপ। প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং আগামী মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি ।
সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।
Posted ১১:০৭ এএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya