শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:29 pm

তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও আমদানিনির্ভরতা কমাতে গ্যাস অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি এবং নতুন কূপ খননের কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রতিষ্ঠানটির তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা—এই পাঁচটি গ্যাসক্ষেত্রের ৩৮টি কূপ থেকে ২০২৫-২৬ অর্থবছরে দৈনিক গড়ে প্রায় ৪৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পেট্রোবাংলায় অনুষ্ঠিত বিজিএফসিএলের ৭১তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি বিভাগের সাবেক অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক মো. ওয়াহিদুজ্জামান। এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানসহ কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা অংশ নেন।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাসের মধ্যে ৪ হাজার ৮২৮ দশমিক ৬০ এমএমএসসিএফ গ্যাস দেশের পাঁচটি গ্যাস বিতরণ কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। পাশাপাশি দৈনিক গড়ে প্রায় ৩৫২ ব্যারেল হারে প্রায় ২০৪ দশমিক ৯২ লাখ লিটার কনডেনসেট উৎপাদন হয়েছে। এর মধ্যে সরকারি বরাদ্দ অনুযায়ী কনডেনসেট বিক্রি করে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে ৪৭৯ দশমিক ৯২ কোটি টাকা। একই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের সরকারি কোষাগারে ১ হাজার ৮৪৮ দশমিক ৯৯ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্যাসের উৎপাদন বাড়াতে চলমান রয়েছে একাধিক অনুসন্ধান ও উন্নয়ন প্রকল্প। এর মধ্যে তিনটি কূপ খনন ও ওয়ার্কওভার, একটি ওয়েলহেড স্থাপন এবং ১৩টি ত্রিমাত্রিক (থ্রিডি) সাইসমিক জরিপ প্রকল্প রয়েছে।
চলতি বছরের মধ্যে হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের একটি কূপের ওয়ার্কওভার সম্পন্ন করে দৈনিক প্রায় ২৭ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্রের একটি কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে সাতটি কূপের ওয়ার্কওভার প্রকল্পের আওতায় কার্যক্রম চলছে। পাশাপাশি তিতাস ও কামতা গ্যাসক্ষেত্রে চারটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্পের আওতায় তিতাস-২৮ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১২ দশমিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
তিতাস-২৯ নম্বর কূপের খননকাজ শেষে গত ১২ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, গভীর অনুসন্ধান কূপ খনন এবং ত্রিমাত্রিক সাইসমিক জরিপের মাধ্যমে নতুন গ্যাসের মজুত অনুসন্ধানের পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে চলমান থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্পের মাধ্যমে নতুন গ্যাসের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
বিজিএফসিএল কর্তৃপক্ষের আশা, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের জাতীয় গ্যাস গ্রিডে নতুন গ্যাস যুক্ত হবে এবং আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |