অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 4:00 pm
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বড়জ্বালা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ডিসপ্লে জব্দ করে।
বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬৫ জনকে। এর মধ্যে মানব পাচারবিরোধী অভিযানে পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
Posted ৪:০০ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya