শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সরাইলে সড়কের পাশে অজ্ঞাত মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 7:15 pm

সরাইলে সড়কের পাশে অজ্ঞাত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের জিলুকদাপাড়ার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তবে এখনো তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জিলুকদাপাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় এক ইউপি সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের গলায় গামছা পেঁচানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:১৫ পিএম | শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮

The Daily Sarod |