অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:28 am
চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট নিজেদের দাবি করে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারানোর কারণেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সীমিত হয়েছে বলেও তিনি দাবি করেন। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কিত মন্তব্য করেন ঝাড়খন্ডের গোড্ডা আসনের এই লোকসভা সদস্য।
দেশীয় রাজাদের স্বাক্ষরিত অন্তর্ভুক্তি চুক্তির কথা উল্লেখ করে দুবে বলেন, ১৯৪৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে ত্রিপুরা ভারতের অংশ হয়। তবে তার অভিযোগ, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম, যেগুলো তার দাবি অনুযায়ী ওই রাজ্যের সঙ্গে যুক্ত ছিল, পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কীসের ভিত্তিতে এসব ভূখণ্ড দিয়ে দিলেন? র্যাডক্লিফ লাইন, নাকি ম্যাকমোহন লাইনের ভিত্তিতে?
ভূখণ্ড পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে নিশিকান্ত দুবে বলেন, চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট, যেগুলো আপনারা পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছিলেন, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এখন এসেছে। এসব ভূখণ্ড ফিরে এলেই কেবল ভারতের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
Posted ১১:২৭ এএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya