ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ২

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় জুথি আক্তার (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। সে স্বামী-সন্তান নিয়ে জেলা শহরের মেড্ডা এলাকায় বসবাস করত। এ ঘটনায় জুথি আক্তারের স্বামী জাকির হোসেন ও তাদের দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি. এ. পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি আক্তার ও তার স্বামী-সন্তান আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার বাসটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |