অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:09 pm
কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে তেল আনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে একই এলাকার ফার্নিচার দোকানের মালিক মো. ইয়াসিন মিয়া শিশুটিকে জোরপূর্বক তার দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকান থেকে বের করে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Posted ১১:০৯ পিএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya