অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:38 pm
সরাইলে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে বাসযাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রংপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহি বাস বেড়তলা এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
Posted ১:৩৮ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya