শিরোনাম
কসবায় মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:06 pm

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী রাধামাধব আখড়া পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্বাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত রাধামাধব আখড়া পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
পরিদর্শনকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, রিজিয়ন সদর দপ্তর, সরাইলের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এবং সরাইল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামানসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পূজারীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে বাহিনীটি। ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

The Daily Sarod |