অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে ব্যাংকের প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ঘরে এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, দুুপুরে ব্যাংকের কেন্দ্র ঘরে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত টাকা উত্তোলন করছিলেন তিনি। এ সময় অতর্কিতভাবে শ্যামগ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে সোহেল তার হাতে ছুরিকাঘাত করেন এবং তার কাছ থাকা ব্যাংকের ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:৪৮ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya