শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১০ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:19 pm

আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের জীবনের মানোন্নয়নে তাদেরকে ক্ষুদ্রঋণ সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বানে কনসালটেশন সভা করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

সভায় জানানো হয়, দেশের মোট জনসংখ্যার এক দশমাংশ বা এক কোটি ৬২ লাখ প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ২০৫০ সাল নাগাদ বেড়ে ২২ শতাংশেরও বেশি বা পাঁচ কোটিতে দাঁড়াবে। এদিকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে গত ২৫ বছরে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বৃদ্ধিতে এখনকার ৭৪.৯ বছরে থেকে ৮০ বছর বা তার কাছাকাছি পৌঁছাবে। এত বেশি সংখ্যক দীর্ঘ ও দীর্ঘায়ু জীবনের অধিকাংশকেই সহিংসতা, অবহেলা, আর্থিক শোষণ, মানসিক ও মৌখিক নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের মতো পরিস্থিতির শিকার হতে হয়। তাদের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে তাই সাবলম্বী অর্থনৈতিক জীবন গড়ে দেওয়াই উত্তম।

এর বিপরীতে প্রবীণদের ক্ষুদ্রঋণ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সভার আলোচকরা বলেন, এতে পরিবারের আয় ও নিরাপত্তা বাড়ে, প্রবীণদেরও মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ে এবং প্রজন্মের বন্ধন দৃঢ় হয়। প্রবীণদেরকে স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের লক্ষ্যে তাই তাদেরকে আন্তঃপ্রজন্ম সহযোগিতায় আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বানও জানান সভার আলোচকরা।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া এনজিও ফোরাম মিলনায়তনে ‘প্রবীণ জনগোষ্ঠীর রিসোর্স মবিলাইজেশন ও সাসটেইনেবিলিটি’ শীর্ষক এই কনসালটেশন সভায় সভাপতিত্ব করেন রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান খালেদ। বিশেষ অতিথি ছিলেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) রিসার্চ, নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের উপ-পরিচালক এস এম মইনুর রহমান।

কনসালটেশন সভায় ‘বাংলাদেশে প্রবীণদের জন্য ক্ষুদ্রঋণ: বাস্তবায়ন প্রক্রিয়া, অভিজ্ঞতা, শিখন ও সম্ভাবনা’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন রিকের ‘ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনদেনদ্ ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ (আইএসআইজিওপি) প্রকল্পের জাতীয় সমন্বয়কারী গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু।

সভায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রবীণদের সম্পৃক্ততা বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জানান শাওলী স্বর্না, রবিউল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. আনিসুর রহমান, জহির মাহমুদ, আকিব হাসান, সেলিম রেজা, তাজুল ইসলাম।

রিকের নবীণ-প্রবীণ আন্ত:প্রজন্ম স্বনির্ভর ক্লাব (আইএসএসসি), নেটওয়ার্ক অব হেল্পএইজ পার্টনারস ইন বাংলাদেশ (এনএইচপিবি), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থী, তরুণ-তরুণী ও প্রবীণ নাগরিকেরা এই পরামর্শ সভায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে সম্পৃক্ত করে প্রবীণ জনগোষ্ঠীর স্বাধীন-স্বনির্ভর, সুস্থ ও মর্যাদাপূর্ণ দীর্ঘ জীবন লাভে নানা সুপারিশ তুলে ধরেন।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

The Daily Sarod |