অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 9:23 pm
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। একটি ই-মেইল বার্তায় আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলার হুমকি দেয়া হযেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টিতে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলের পর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
এর আগে গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল আসে।
হুমকির বার্তায় বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানো হবে। বার্তাটিতে হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকি দেওয়া হয়।
ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, হুমকির ই-মেইল পাওয়ার পর পুলিশ দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে।
ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, ‘এখনও হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হয়নি। ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং কে পাঠিয়েছে— এ বিষয়ে আমরা কাজ করছি।’
Posted ৯:২৩ পিএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya