শিরোনাম

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:11 pm

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল: রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বঙ্গভবনে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)’র প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিজেসির বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্য সচিব ইলিয়াস হোসেন। রাষ্ট্রপতি বিজেসির স্বাস্থ্যবীমা ও সাংবাদিকদের জন্য নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন। সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা আনতে এবং ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরণ, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন।

Facebook Comments Box

Posted ৫:১১ পিএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

The Daily Sarod |