শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:58 am

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

চলতি অক্টোবর মাসের জন্য খুচরা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নির্ধারিত জ্বালানি তেলের দরই পুরো অক্টোবর মাসজুড়ে বহাল থাকবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্য পূর্বের সেই নির্ধারিত মূল্যই অপরিবর্তিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ এএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

The Daily Sarod |