খেলাধুলা ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:34 am
শচিন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৫ হাজার রান করলেন বিরাট। ১৫ হাজার রানে পৌঁছানোর জন্য ৫৯ রান দরকার ছিল বিরাটের। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি।
শচিন একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান করেছিলেন ৩৭৭ ইনিংস খেলে। বিরাট করেছেন ৩০৩ ইনিংস খেলেই। শচিন ও বিরাটই একদিনের ক্রিকেটে ১৫ হাজার রান করলেন। এই কৃতিত্ব এখনো পর্যন্ত আর কারো নেই।
রেকর্ড করার পর কোহলি বলেছেন, তিনি খুশি, তিনি কৃতজ্ঞ। কিন্তু এই সময়ের দিকে তাকানো উচিত। দেখা উচিত, আমরা কোথা থেকে এসেছি। ছোটবেলা থেকে এতদূর চলে আসার পথটার দিকে তাকালে কৃতজ্ঞতা আসবেই।এই স্বপ্নটাই তিনি দেখেছিলেন। দেশের প্রতিনিধিত্ব করার। এত মানুষের সামনে দলে নিজের অবস্থান রাখার। তাই তিনি হৃদয় থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।
Posted ১১:৩৪ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya