তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:52 pm

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ. কে. এম. নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
Facebook Comments Box

Posted ১২:৫২ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |