অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর মীম (০৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মীম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হয় মীম। পরে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোঁপে মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।
Posted ৮:৪৮ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya