শিরোনাম
নবীনগরে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক অনুদান দিল বিআরটিএ ট্রাস্টি বোর্ড নাসিরনগরে অটোচালকের মরদেহ উদ্ধার সকল জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ ২০৩০ এর মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের পার্থ্যক্য শূন্যে নামিয়ে আনা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: রুমিন ফারহানা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক অনুদান দিল বিআরটিএ ট্রাস্টি বোর্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:26 pm

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক অনুদান দিল বিআরটিএ ট্রাস্টি বোর্ড
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক আশুগঞ্জ ও সদর থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহত সহিদুর রহমানের পক্ষে স্ত্রী ঝরনা আক্তার, নিহত মো. নান্নু মিয়ার পক্ষে স্ত্রী জাহানারা বেগম, নিহত মো. শিরু মিয়ার পক্ষে স্ত্রী মালেহা বেগম এবং নিহত উমেদা বেগমের পক্ষে তার মেয়ে আছমা বেগমসহ প্রত্যেককে পাচঁ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
চেক প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট জনাব এহসান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জনাব মো. সেলিম হাসান, সহকারী মোটরযান পরিদর্শক ফাতেমা আক্তার প্রিয়া ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রমুখ।
Facebook Comments Box

Posted ৫:২৬ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |