শিরোনাম
নবীনগরে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক অনুদান দিল বিআরটিএ ট্রাস্টি বোর্ড নাসিরনগরে অটোচালকের মরদেহ উদ্ধার সকল জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ ২০৩০ এর মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের পার্থ্যক্য শূন্যে নামিয়ে আনা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: রুমিন ফারহানা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নাসিরনগরে অটোচালকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:21 pm

নাসিরনগরে অটোচালকের মরদেহ উদ্ধার

নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজমোড় এলাকার একটি ঝোঁপঝাড় থেকে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। সে পেশায় অটোচালক ছিলো।

জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার পর থেকে অটোচালক আরজান মিয়া নিখোঁজ ছিলেন। সোমবার সকালে পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি  জানায়। এর কিছুক্ষনের মধ্যে পরিবারের লোকজন অজ্ঞাত পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মরদেহ উদ্ধারের খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে আরজানের পরিচয় সনাক্ত করে।
নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনার তদন্তে পিবিআই এর সদস্যরাও ঘটনাস্থলে যায়। পরে তার পরিচয় সনাক্ত করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রযেছে। ঘটনাটির তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধাীন।

Facebook Comments Box

Posted ৫:২১ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |