শিরোনাম
২০৩০ এর মধ্যে গ্যাসের চাহিদা ও সরবরাহের পার্থ্যক্য শূন্যে নামিয়ে আনা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী যে কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: রুমিন ফারহানা শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী শুক্রবার বিশিষ্ট সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের মৃত্যুবার্ষিকী অ্যাসিস্ট্যান্ট ম্যানজার নেবে ভিভো আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল আগামী বছরের ৬ জুনের আগেই ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিন ৫ জনের মৃত্যু

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:16 pm

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণ: সড়ক পরিবহন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সগক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ান বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয়লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়েগেলেও অগ্রগতি সন্তোষজনক ছিলনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। আশা করছি দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ হয়ে যাবে। ভৌত কাজের অগ্রগতিও প্রায় ২৭ শতাংশ।
তিনি আরও বলেন, এ প্রকল্পের কাছে যেখানে বিচ্যুতি আছে, সেগুলো অতিক্রম করে আমরা এই সড়কটি বাস্তবায়ন করতে চাচ্ছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক। বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক৷ আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি দরপত্র অনুসারে নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।
তিনি আরও বলেন, বর্তামানে কাজের অগ্রগতি সন্তোষজনক৷ তবে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, যেহেতু ৪ বছর কাজের তেমন অগ্রগতি ছিলনা। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার খুব বেশি মনযোগী ছিলনা এই প্রকল্প নিয়ে। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল, সেটা থেকে উত্তরণ হতে চলেছি আমরা। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেটা কীভাবে আরও জোরালো করা যায় সেই চেষ্টা করছি আমরা।
এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১৬ পিএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |