অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:25 pm
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে যাওয়াযর ফলে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে এসেছে।
একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে দাঁড়িয়েছে।
মূলত ওমানের মাধ্যমে সৌদি আরব অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে- এমন খবরের পরই বাজারে স্বস্তি ফিরেছে।
Posted ১২:২৫ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya