অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:13 pm
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধনের মাধ্যমে নৌকা প্রতীক স্থগিত করে ১২০টি প্রতীক সংরক্ষিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া সংশোধিত বিধিমালা অনুযায়ী, একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোট থাকবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফা ১ এর অধীনে, স্থগিত করা প্রতীক ছাড়া, অন্যগুলো থেকে যেকোনো একটি বরাদ্দ করা যাবে।
অন্যদিকে, এখন থেকে জাতীয় নির্বাচনের হলফনামায় প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর রিটার্নের তথ্য জমা না দিলেও হবে। পাশাপাশি ফৌজদারি মামলায় জামিনে থাকলে, আদালত থেকে সত্যয়িত কপিও জমা দিতে হবে না।
Posted ১২:১৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya