অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:55 am
দেশের সকল তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।
মোট ৫০ দিনের প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হবে। এর জন্য প্রশিক্ষণার্থীদের কোনো ফি দিতে হবে না।
আবেদনকারীদের মধ্য থেকে প্রার্থী বাছাইয়ের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচিতদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও বিষয়টি জানানো হবে।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা দেয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণের সময় খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীদের সনদ দেয়া হবে।
Posted ১১:৫৫ এএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya