অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 8:22 pm
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ৪৩ জন। আর একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন।
গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
Posted ৮:২২ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya