https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

১১ দিন ধরে মাদরাসা ছাত্র রহমত নিখোঁজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 10:30 pm

১১ দিন ধরে মাদরাসা ছাত্র রহমত নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ায় রহমত উল্লাহ্ (১৫) নামে এক মাদরাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৯ জুলাই নিখোঁজ হওয়া রহমত সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের বিজেশ্বর গ্রামের জামিয়া সুন্নাহ্ মাদরাসার ছাত্র।
এ ঘটনায় গত ২৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রহমতের বাবা জালাল মিয়া। তবে ঘটনার ১১ দিনেও খোঁজ মিলেনি রহমতের। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রহমতের বাবা-মা।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই সকাল আনুমানিক ৯টায় নিজ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় রহমত। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গাতেই তার খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, রহমতের সন্ধান পেতে আমরা কাজ করছি।

Facebook Comments Box

Posted ১০:২৮ পিএম | রবিবার, ২৯ জুলাই ২০১৮

dainiksarod |