২০২৭ সালের বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে, তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:26 pm

২০২৭ সালের বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে, তারিখ ঘোষণা
আগামী জানুয়ারি মাসে দুই পর্বে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের বিশ্ব ইজতেমা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ জানুয়ারি শুরু হবে প্রথম পর্বের ইজতেমা। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১০ জানুয়ারি। এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। সাদপন্থীদের অংশগ্রহণে এ পর্বও তিন দিন চলবে এবং ১৭ জানুয়ারি শেষ হবে।
Facebook Comments Box

Posted ৫:২৬ পিএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |