শিরোনাম
মাদক পরিবহনে ‘নিরাপদ রুট’ ব্রাহ্মণবাড়িয়া! লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী মালিক সেজে ভাড়ার মাইক্রোবাস বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেপ্তার বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীরা খুশি হলেও ব্যয় বাড়ার শঙ্কায় বেসরকারিরা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:26 pm

প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত পুরোপুরি তার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাইকমিশনার ত্রিবেদী বলেন, তিনি (তারেক রহমান) অনেক বুদ্ধিমান মানুষ, জনগণের নেতা। সুতরাং আমি মনে করি, এটি (ভারত সফরের সিদ্ধান্ত) প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে দীনেশ ত্রিবেদী বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে যা করা প্রয়োজন- এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। দুই দেশের অভিপ্রায় জনগণকেন্দ্রিক। যখন জনগণকেন্দ্রিক বিষয় হয়, তখন যা হওয়ার হবেই, বলেন ভারতীয় হাইকমিশনার।
এ সময় দীনেশ ত্রিবেদী জানান, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
Facebook Comments Box

Posted ৫:২৪ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |