অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 7:55 pm
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নবম পে স্কেল প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে, যা বাস্তবায়িত হবে তিন ধাপে।

এক্ষেত্রে গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। আর ২০তম গ্রেডের জন্য বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়াও নবম পে-স্কেল অনুযায়ী প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান’ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। যার আওতায় মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
Posted ৭:৫৪ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya