প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 8:16 pm

প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা। ভারতীয় গণমাধ্যমে আগামী ২৩-২৫ আগস্ট প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর প্রকাশের পর আজ শুক্রবার (২১ আগস্ট) তার প্রেস সচিব এ এ এম সালেহ এই তথ্য নিশ্চিত করেছেন।
মূলত ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ঢাকার তরফ থেকে বারবার নয়াদিল্লির কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানানো হলেও ইতিবাচক সাড়া মিলেনি এখনও। ভারত অবশ্য জানিয়েছে, তারা এই অনুরোধটি বিবেচনা করছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ বলেন, ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এবং অন্যান্য ‘পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। তবে গত সপ্তাহে ঢাকা সংকেত দিয়েছিল, এই সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। এর কয়েক দিন আগেই শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন, যার তীব্র নিন্দা জানিয়েছিল ঢাকা।
Facebook Comments Box

Posted ৮:১৬ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

The Daily Sarod |