সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:08 pm

সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট
সকল জটিলতা কাটিয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের বেতন নতুন কাঠামোয় পুনর্নির্ধারণ করা হবে। ওই সময়ের বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে।
Facebook Comments Box

Posted ৬:০৮ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

The Daily Sarod |