রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 3:40 pm

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’
Facebook Comments Box

Posted ৩:৪০ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |